Sylhet Today 24 PRINT

‘গণমুখী’ বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে আওয়ামীলীগের মিছিল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক  |  ০৩ জুন, ২০১৬

২০১৬-১৭ অর্থবছরের বাজেটকে গণমুখী ও যুগোপযোগী বাজেট হিসেবে আখ্যায়িত করে সিলেটে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠন।

আজ শুক্রবার(৩ জুন) সকালে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, আশফাক আহমদ, এডভোকেট রাজউদ্দিনসহ অন্যরা। সমাবেশে বাজেটকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, এ বাজেট দেশের জন্য কল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধি বয়ে আনবে। এতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করে বাজেটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ধন্যবাদ জানান বক্তারা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.