Sylhet Today 24 PRINT

সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জুন, ২০১৬

জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা। শুক্রবার রাতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানান সিলেট জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক। ছয় দফা দাবিতে শনিবার থেকে সিলেট জেলায় পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছিলো।

শনিবার (০৪ জুন) সকাল থেকে এ ধর্মঘটের ডাক দিয়েছিল সিলেট জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়ন।

সেলিম আহমদ ফলিক জানান, সিলেটের জেলা প্রশাসক নির্বাচনের কারণে শনিবার ধর্মঘট প্রত্যাহার করে নিতে বলেছেন। একইসঙ্গে সকল দাবি মেনে নেওয়ারও আশ্বাস দিয়েছেন।

সিলেট জেলার বিভিন্ন সড়ক মেরামত, পুলিশি হয়রানী, অতিরিক্ত টোল আদায়, টার্মিনাল সংস্কারসহ মোট ৬টি দাবিতে বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.