Sylhet Today 24 PRINT

রানীগঞ্জে ‘প্রচারবিহীন’ নির্বাচন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০১৬

জগন্নাথপুর উপজেলার ৬নং রাণীগঞ্জ ইউনিয়নের নির্বাচন আজ। সকল প্রতিবন্ধকতা কাটিয়ে শনিবার এ ইউনিয়নে ভোটগ্রহণ হবে।

বর্তমান চেয়ারম্যান মজলুল হকের হাইকোর্টে রিটকৃত সীমানা সংক্রান্ত মামলায় পঞ্চম ধাপে নির্বাচন হওয়ার কথা থাকলেও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গত ২৪ মে ৩ মাসের জন্য ঐ ইউনিয়নের নির্বাচন স্হগিত করা হয়। তখন প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে হতাশা দেখা দেয়।

এরপর আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম রানা উপরোক্ত রিট পিটিশনের উপর আপিল করেন।  তারই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ নির্বাচন আয়োজনের উপর স্থগিাতাদেশ তুলে নেয়। এরপর গত বৃহস্পতিবার রাত নির্বাচন কমিশন থেকে এ ইউনিয়নে নির্বাচনের কথা নিশ্চিত করে। তখন নির্বাচনী প্রচার প্রচারনার সময়ই ছিলো। কিছু প্রার্থীর সমর্থকেরা রাতের আধাঁরে পোষ্টার-লিফলেট এবং ব্যানার লাগান। তবে নির্বাচন রাণীগঞ্জ ইউনিয়ন হচ্ছে বলে কোনো সাড়া শব্দ নেই। কারণ প্রচারবিহীন নির্বাচন হচ্ছে বলে স্থানীয়রা জানান।

এবারের নির্বাচন রাণীগঞ্জের চেয়ারম্যান হতে ৫ প্রার্থী লড়াই করছেন। যদিও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক নির্বাচন বর্জন করেছেন। তারই পর ৪ প্রার্থীদের লড়াই বেশ জমজমাট হবে বলে স্থানীয় ভোটাররা জানান।

চেয়ারম্যান হতে যারা লড়াই করছেন। তারা হলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আব্দুল হাফিজ (মোটরসাইকেল), আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম রানা (নৌকা), বিএনপির চেয়ারম্যান প্রার্থী সামছুল ইসলাম (ধানের শীষ) ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুজায়েল আহমদ দুলন (ঘোড়া)।
এ ইউনিয়নের সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে ১১ জন নারী সদস্য ও সাধারণ ৯ টি ওয়ার্ডে ৪৬ জন সদস্য প্রার্থীসহ মোট ৬১ জন প্রার্থী অংশ গ্রহন করেছেন।

উল্লেখ্য, যে মোট ৬১ জন প্রার্থীদের মধ্যে ১৩ জন প্রার্থীকে আজ ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন ইউনিয়নবাসী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.