Sylhet Today 24 PRINT

রেলব্রিজের পিলার দেবে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৪ জুন, ২০১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ি ঢলে একটি রেলসেতু দেবে যাওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (০৪ জুন) ভোরে শ্রীমঙ্গলে উপজেলার রানকিচড় এলাকায় ১৫৭ নম্বর রেলসেতুটি দেবে যায়। পরে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস সায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়েছে বলে জানা গেছে।

শ্রীমঙ্গল রেলওয়ের ঊর্ধ্বতন প্রকৌশলী আলী আজম  এ তথ্য নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.