Sylhet Today 24 PRINT

নাশকতা প্রতিরোধে বিয়ানীবাজারে বিজিবি’র মত বিনিময় সভা

বিয়ানীবাজার সংবাদদাতা  |  ১২ মার্চ, ২০১৫

মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রখছেন সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা

বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের লাসাইতলায় বিজিবি ৫২ ব্যাটালিয়ন সদরদপ্তরে বৃহস্পতিবার  পেট্রোল বোমা ও অন্যান্য নাশকতা মূলক কর্মকান্ডের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিজিবি’র ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্ণেল সরদার রেজাউল হক রেজার সভাপতিত্বে ও এ ডি হারুনুর রসিদের পরিচালনায় মত বিনিময় সভায় পুলিশ সুপার বলেন ‘আমরা সবাই যদি একত্রিত হয়ে কাজ করি। তাহলে নাশকতা কারীদের আমরা নির্মূল করতে পারবো। আমাদের সবার নৈতিক দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা। নাশকতা কারিদের দরিয়ে দিলে আমরা আর্থিক ভাবে পুরুস্কার দিবো।
সমাপনি বক্তব্যে লে কর্ণেল সরদার রেজাউল হক রেজা ‘বলেন নাশকতা রোধে পুলিশের সাথে বিজিবি টহল দিচ্ছে এবং এ টহল আরো জোরদার করার বিষয়টি নিশ্চিত করেন।
 মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিকেনন্দন দাস, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনূর রহমান, বিয়ানীবাজার থানার পরিদর্শক জুবের আহমদ ও বড়লেখা থানার পরিদর্শক মনিরুজ্জামান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জিয়া খালেদ, বিয়ানীবাজার জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মানিক, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, দৈনিক যুগান্তার পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি শরিফুল হক মন্জু, বড়লেখা ইত্তেফাক প্রতিনিধি হাসান শামীম, বড়লেখা ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত কুমার দাস, জুড়ীর ৫ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম, জুড়ী ২নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালেহ্ আহমদ, জুড়ী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরে আলম লাল।
 সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরক্তি পুলিশ সুপার নাইমুল হাসান, সহকারি পুলিশ সুপার জ্যোর্তিময় সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) মোয়াজ্জেম হোসেন, মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শিহাব উদ্দিন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আগামী প্রজন্ম পত্রিকার সম্পাদক মিলাদ জয়নুল, চ্যালেন এস’র বিয়ানীবাজার প্রতিনিধি হাসানুল হক উজ্জল, দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক সবুজ সিলেট পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি এম সিন উদ্দিন, বিয়ানীবাজার নিউজ ২৪ এর সহকারি বার্তা সম্পাদক রাগীব মাহমুদ তাপাদার, দৈনিক শ্যামল সিলেট বিয়ানীবাজার প্রতিনিধি সুফিয়ান আহমদ, সাপ্তাহিক দিবালোক পত্রিকার স্টাফ রিপোর্টার ইমাম হাসনাত সাজু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.