Sylhet Today 24 PRINT

দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশকনস্টেবল’র মৃত্যু

দিরাই সংবাদদাতা  |  ১২ মার্চ, ২০১৫

দিরাই থানার পুলিশ কনষ্টেবল মিরাজের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মিরাজের মৃত্যুর খবর পেয়ে  সহকারি পুলিশ (দিরাই সার্কেল) ফতেহ মোহাম্মদ ফয়সল, ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলম সিলেট হাসপাতালে ছুটে যান।

জানা গেছে, বুধবার সুনামগঞ্জ থেকে লেগুনা দিয়ে তার কর্মস্থল দিরাইয়ে আসার পথে দিরাই-মদনপুর সড়কে লক্ষনশ্রী ইউনিয়নের পাশে লেগুনাটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে তিনি দুর্ঘটনার শিকার হন।  এ সময় তাকে আশংকাজনক অবস্থায় সিলেটে ওসমানি হাসপাতালে প্রেরন করা হয়। পুলিশ কনস্টেবলের গ্রামের বাড়ি গোপালগঞ্জের সুনাপুর গ্রামে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.