Sylhet Today 24 PRINT

হবিগঞ্জের ২৭ টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

শাকিলা ববি, হবিগঞ্জ থেকে |  ০৪ জুন, ২০১৬

শেষ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জ সদর, চুনারুঘাট, বাহুবল ও বানিয়াচং উপজেলার ১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

আজ শনিবার সকালে থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়। তবে সকাল বেলা পুরুষদের থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। বেলা বাড়ার সাথে সাথে নারীদের সাথে সাথে পুরুষ ভোটারের সংখ্যা ও বাড়ে।

চুনারুঘাট উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য প্রচন্ড রোদে লাইনে দাঁড়িয়ে আছেন।

৭নং উবাহাটা ইউনিয়নের নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ আজগর আলী জানান, তার কেন্দ্রে ১হাজার ৭শত ২৮ ভোট আছে । বেলা ১২টার ভিতরে এ কেন্দ্রে প্রায় ৪০% ভোট কাষ্ট কয়েছে। এবং কোনো বিশৃংখলা ছাড়া শান্তি পূর্ন ভাবে ভোট গ্রহণ চলছে।

কেন্দ্রগুলোতে আইন শৃংখলা বাহিনী মোতায়েনসহ স্ট্রাইকিংফোর্স ও ভ্রাম্মমান আদালত এর টহল অব্যাহত আছে।

উল্লেখ্য, ২৭ টি ইউনিয়নে ২৬৯ কেন্দ্রে ৪ লাখ ৫৯ হাজার ২২৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। চেয়ারম্যান পদে ১৪২ জন দলীয় ও বিদ্রোহী প্রার্থী ছাড়া সংরক্ষিত আসনে ৩৫৭ ও ১১৬১ জন সাধারণ সদস্য (মেম্বার) পদে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.