Sylhet Today 24 PRINT

কেন্দ্রে এসে বৃদ্ধ দেখেন তাঁর ভোট দেওয়া হয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ থেকে |  ০৪ জুন, ২০১৬

জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের টগর ঠাকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন বৃদ্ধ মঈন উদ্দিন (৬৫)। এসে দেখন তাঁর ভোট দেওয়া হয়ে গেছে।

শনিবার দুপুর ১২ টার দিকে ঘটে এ ঘটনা। এসময় মঈন উদ্দিন অিভেযাগ জানান কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হেলাল আহমদের কাছে। এ ঘটনায় কেন্দের ভেতরে মৃদু উত্তেজনাও দেখা দেয়।

প্রিসাইডিং অফিসার হেলাল আহমদ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৭৬০ জন।

শনিবার জকিগঞ্জের ৯ টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.