Sylhet Today 24 PRINT

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে আওয়ামীলীগ ছাড়া কেউ নেই!

জকিগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক |  ০৪ জুন, ২০১৬

সিলেটের জকিগঞ্জ উপজেলার ৮ নং কসকনকপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ। এই ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী, আওয়ামীলীগ বিদ্রোহী ছাড়া বিএনপি এবং অন্য কোন দলের প্রার্থী নেই। ফলে আওয়ামীলীগের বিরুদ্ধে লড়েছে আওয়ামীলীগই।

৮ নং কসকনকপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রাজ্জাক রিয়াজ নৌকা প্রতীকে, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আলতাফ হোসেন আনারস প্রতীকে এবং আব্দুস ছাত্তার মোটর সাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

উল্লেখ্য, শনিবার (৪ জুন) সিলেটের জকিগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। 

 

  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.