বিশ্বনাথ প্রতিনিধি | ০৪ জুন, ২০১৬
হাজী মকবুল আলী চ্যারিটেবল ট্রাস্ট ইউকের উদ্যোগে এবং প্রবাসী জয়নাল আবেদীন ও জাহাঙ্গীর আলমের অর্থায়নে বিশ্বনাথের সিংরাওলী হাজী বাড়িতে পবিত্র রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জুন) দুপুরে সিংরাওলী, সাতপাড়া, নোয়াগাঁও, পূর্বপাড়া নোয়াগাঁওয়ের প্রায় ২৫০ জন অসহায়দের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তাদের প্রত্যেককে সাড়ে ৭কেজি চাল, দেড়কেজি করে ছোলা ও ডাল, ১কেজি ময়দা, ১লিটার সয়াবিন তেল ও আধাকেজি খেজুর দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিংরাওলী গ্রামের প্রবীণ মুরব্বী হাজী মজম্মিল আলী। এসময় বক্তারা বলেন, হাজী মকবুল আলী চ্যারিটেবল ট্রাস্ট এলাকার অসহায় ও দরিদ্র মানুষের বন্ধু।
শিক্ষানুরাগী জামাল উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ট্রাস্টের কান্ট্রি-ডিরেক্টর ও তরুণ সংগঠক আলী আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিংরাওলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ওয়ারিছ আলী, শিক্ষানুরাগী হাজী মবশ্বির আলী, হাজী খোরশেদ আলী, আব্দুল জলিল, ইউছুফ আলী, হাজী ওয়ারিছ আলী, ধলু মিয়া, সাদ্দাম হোসেন জুনেদ ও সৌদী প্রবাসী আতিকুর রহমান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ জাকির হোসেন এবং মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন।