নিজস্ব প্রতিবেদক | ১৩ মার্চ, ২০১৫
সিলেটে এক স্কুল ছাত্রকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃত স্কুল ছাত্র আবু সাঈদ (৯) নগরীর রায়নগর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র ও ওই এলাকার দর্জিবন্দ বসুন্দরা ৭৪ নং বাসার মতিন মিয়ার ছেলে। শিশু অপহরণের ঘটনায় এলাকা ও পুলিশ প্রশাসনে তোলপাড় চলছে।
অপহরণের এ ঘটনায় বুধবার রাতে কোতোয়ালি সাধারণ ডায়েরী করেছেন শিশুটির বাবা। তাকে উদ্ধারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন সিলেট মহানগরীর কোতোয়ালি জোনের সহকারি কমিশনার (এসি) সাজ্জাদুল আলম।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পরিবারের লোকজন জানান- মঙ্গলবার (১০ মার্চ) স্কুল থেকে ফেরার পথে আবু সাঈদকে অপহরণ করে নেয় একদল দুর্বৃত্ত।
ঘটনাটি মহানগরীর কোতোয়ালি থানায় জানানোর পর গত দু’দিন যাবত অভিযান চালালেও আবু সাঈদকে উদ্ধার করা যায়নি।
সহকারি কমিশনার (এসি) সাজ্জাদুল আলম জানান-শিশুটিকে উদ্ধারে বেশ কিছু স্থানে অভিযান চালানো হচ্ছে।
বৃস্পতিবার রাতেও নগরী ও নগরীর বাইরে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে জানান তিনি।