Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার সদরে বিজয়ী হলেন যারা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০১৬

মৌলভীবাজার সদরে ১২ টি ইউনিয়নের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ এর ৪ জন, বিএনপি'র ২ জন ও স্বতন্ত্র ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১ নং খলিলপুর ইউনিয়নে আওয়ামী লীগের অরবিন্দু পোদ্দার বাচ্চু, ২ নং মনুমুখ ইউনিয়নে স্বতন্ত্র শেফুল ইসলাম, ৩ নং কামালপুর ইউনিয়নে বিএনপি'র ফয়সল আহমেদ, ৪ নং আপার কাগাবলা ইউনিয়নে আওয়ামী লীগের আজির উদ্দিন,৫ নং আখাইলকুড়া ইউনিয়নে স্বতন্ত্র সেলিম আহমদ, ৬ নং একাটুনা ইউনিয়নে আওয়ামী লীগের আবু সুফিয়ান, ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নে স্বতন্ত্র আকলাই মিয়া,৮ নং কনকপুর ইউনিয়নে স্বতন্ত্র রেজাউর রহমান রেজা, ৯ নং আমতৈল ইউনিয়নে বিএনপির রানা খাঁন শাহীন, ১০ নং নাজিরাবাদ ইউনিয়নে স্বতন্ত্র সৈয়দ এনামুল হক রাজা, ১১ নং মোস্তফাপুর ইউনিয়নে স্বতন্ত্র তাজুল ইসলাম তাজ, ১২ নং গিয়াসনগর ইউনিয়নে আওয়ামী লীগের মোস্তফা মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.