Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে নির্বাচিত যারা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০১৬

শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের জকিগঞ্জে ৯টি ইউনিয়নের মধ্যে ৬টি আওয়ামী লীগ, ১ টিতে জাতীয় পার্টি এবং দুইটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। 

আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন বীরশ্রী ইউনিয়নে ইউনুছ আলী, কসকনকপুর ইউনিয়নে আব্দুর রাজ্জাক রিয়াজ, খলাছড়া ইউনিয়নে কবির আহমদ, জকিগঞ্জ সদরে খলিলুর রহমান, কাজলসার ইউনিয়নে জুলকার নাইন, বারঠাকুরী ইউনিয়নে মহসিন মর্তুজা চৌধুরী টিপু।

এছাড়া সুলতানপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, বারহাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী এবং মানিকপুর ইউনিয়নে জাতীয় পার্টির মাহতাব আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.