Sylhet Today 24 PRINT

বিজয় দেখে যেতে পারলেন না আব্দুল মালেক

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৫ জুন, ২০১৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল মালেক (মোরগ ) বিপুুল ভোটে জয়লাভ করেছেন। যদিও নির্বাচনের আগের দিনই মারা যান তিনি।

আব্দুল মালেকের প্রাপ্ত ভোট ৪৫৮। নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান মেম্বার পেয়েছেন ৩৫৩ ভোট।

উল্লেখ্য, নির্বাচনের আগের দিন শুক্রবার সকালে মেম্বার প্রার্থী আব্দুল মালেক তার বাড়িতে স্ট্রোক করে মারা যান। তারপরও নিহতের স্বজনরা প্রার্থীতা প্রত্যাহার করেননি।

বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার ঝড় বইছে। উপজেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.