Sylhet Today 24 PRINT

শুক্রবার ভারতে স্বর্ণপদক গ্রহণ করবেন সমাজকল্যাণমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মার্চ, ২০১৫

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ও স্বাধীন দেশে সমাজসেবামূলক কর্মকা-ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভারতের কলকাতায় স্বর্ণপদক পাচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। 
১৩ মার্চ শুক্রবার কলকাতা প্রেসক্লাবে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তার হাতে তুলে দেয়া হবে এ পদক। ভারতের ‘হ্যালো কলকাতা’ ও ‘আচার্য্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি’ যৌথভাবে এ পদক প্রদান করবে।  সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রেরিত এক প্রেস বার্তায় এ মন্ত্রীর পদক প্রাপ্তির এ তথ্য জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.