Sylhet Today 24 PRINT

বাহুবলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৫ জুন, ২০১৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার হাফিজপুর এলাকায় যাত্রীবাহী বাস-পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে।

শনিবার (০৪) ভোর ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২ যাত্রীর মধ্যে সিলেট জেলার জকিগজ্ঞ উপজেলার সুলতানপুর গ্রামের মানিক মিয়ার (৪০) পরিচয় পাওয়া গেছে।  তিনি দুবাই থেকে বাড়ি ফিরছিলেন। নিহত এক নারী (৩০) যাত্রীর পরিচয় জানা যায়নি।

স্থানীয় সুত্রে জানা যায়- শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিদেশ ফেরত অন্তত ৩০ যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। পথিমধ্যে বাহুবলের হাফিজপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে। এতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়া আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল পাঠায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.