নিজস্ব প্রতিবেদক | ০৫ জুন, ২০১৬
শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের জকিগঞ্জে ৯টি ইউনিয়নের মধ্যে ৬টি আওয়ামী লীগ, ১ টিতে জাতীয় পার্টি এবং দুইটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থীরা হলেন বীরশ্রী ইউনিয়নে ইউনুছ আলী, কসকনকপুর ইউনিয়নে আব্দুর রাজ্জাক রিয়াজ, খলাছড়া ইউনিয়নে কবির আহমদ, জকিগঞ্জ সদরে খলিলুর রহমান, কাজলসার ইউনিয়নে জুলকার নাইন, বারঠাকুরী ইউনিয়নে মহসিন মর্তুজা চৌধুরী টিপু।
এছাড়া সুলতানপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, বারহাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী এবং মানিকপুর ইউনিয়নে জাতীয় পার্টির মাহতাব চৌধুরী বিজয়ী হয়েছেন।
বারহাল ইউপি : মোস্তাক আহমদ চৌধুরী (মোটরসাইকেল)-বিজয়ী ৫৯০৭৬ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রার্থী জাকির আহমদ চৌধুরী ( আনারস মার্কা) ৪০৭০ ভোট। আওয়ামী লীগের নৌকা মার্কার প্রতিনিধি মিছবাহ জামানের প্রাপ্ত ভোট ৩১২৬, বিএনপির ধানের শীষ প্রতীকের বুরহান উদ্দিন রনির প্রাপ্ত ভোট ৯৭০, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আবুল কালাম আহমদ চৌধুরীর প্রাপ্ত ভোট ২৯৭।
বীরশ্রী ইউপি : ইউনুছ আলী (নৌকা) ৫১০২, আব্দুস ছালাম চৌধুরী (আনারস) ৪৩৯০, ছালেহ আহমদ (চশমা) ১৩৪৬, জয়নাল আহমদ চৌধুরী (ধানের শীষ) ৫২০ এবং আব্দুল আজিজ সিরাজী (লাঙ্গল) ১৬৯ ভোট।
কাজলসার ইউপি : জুলকারনাইন লস্কর (নৌকা) ৩৬১৩, চেরাগ আলী (টেবিল ফ্যান) ২৬৮২, মোস্তাক আহমদ (ধানের শীষ) ১৬২০, আব্দুর রশিদ (ঘোড়া) ১১০৪, জহুরুল হক (চশমা) ৮৩৩, আব্দুল গফুর (মোটরসাইকেল) ৭৮৬, আবুল হোসেন (টেলিফোন) ৪৯০, আতিকুর রহমান মনি (আনারস) ২৯৯ এবং জামাল আহমদ (লাঙ্গল) ২৬৮ ভোট।
খলাছড়া ইউপি : কবির আহমদ (নৌকা) ২৯৯৭, আব্দুল গফুর (মোটরসাইকেল) ২৯৫৬, গোলাম মোস্তফা মাসুক (আনারস) ২৩৪৯ এবং আব্দুল হক (লাঙ্গল) ১৬৪৫ ভোট।
জকিগঞ্জ ইউপি : খলিলুর রহমান (নৌকা) ২৩৯৬, হাসান আহমদ (ধানের শীষ) ১৮০৮, আতাউর রহমান আলতা (লাঙ্গল) ১২৮১, মাহতাব আহমদ (আনারস) ১১৫৫ এবং ছালেহ আহমদ (মোটরসাইকেল) ৩৫২ ভোট।
সুলতানপুর ইউপি: রফিকুল ইসলাম (আনারস) ৩৪৪০, জালাল উদ্দিন (লাঙ্গল) ২৬৮৭, হাজী বুরহান উদ্দিন (মোটরসাইকেল) ১৮৯০, ইকবাল আহমদ চৌধুরী (নৌকা) ১৭২৫, মজিবুর রহমান (ধানের শীষ)৯৩১ এবং হাসান আহমদ (চশমা) ৫৫৩ ভোট।
বারঠাকুরি ইউপি: মহসীন মর্তুজা চৌধুরী (নৌকা) ৪২৭৬, নাসির উদ্দিন (ধানের শীষ) ৪১৬৩, জামাল উদ্দিন (আনারস) ৬৮৭, ময়নুল ইসলাম (লাঙ্গল) ৪৭৫ এবং ইউসুফ আলী (হাতপাখা) ১৯০ ভোট।
কসকনকপুর ইউপি : আব্দুর রাজ্জাক রিয়াজ রিয়াজ (নৌকা) ৩৬০৯, আলতাফ লস্কর (আনারস) ২৪৮৮, আব্দুস ছাত্তার মঈন (মোটরসাইকেল) ২৪২০, হুমায়ূন কবির বাবর (খেজুরগাছ) ৭৩ এবং জাকির হোসেন (ঘোড়া) ১৪ ভোট।
মানিকপুর ইউপি : মাহতাব চৌধুরী (লাঙ্গল) ৫৭১৮, আবু জাফর রায়হান (নৌকা) ৩৯৭৬, হেলাল আহমদ চৌধুরী ২৮৯৬, লুৎফুল্লাহেল মাজেদ (মোটরসাইকেল) ১২৪ এবং ইয়াসিন আলী চৌধুরী (আনারস) ৪২ ভোট।