জগন্নাথপুর প্রতিনিধি | ০৫ জুন, ২০১৬
জগন্নাথপুরে সরকারের বাজেটকে স্বাগত জানিয়ে যুবলীগের আনন্দ মিছিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সরকারের বাজেটকে স্বাগত জানিয়ে জগন্নাথপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আ.লীগের দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়। জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সালেহ আহমদ, যুবলীগ নেতা ফারুক মিয়া, বকুল গোপ, আজহারুল হক ভূইয়া শিশু, ইব্রাহিম আলী, আবু জিলানী আবু, নজরুল ইসলাম, শফিক মিয়া, কবির আহমদ, আব্দুল আহাদ, আখলাক মিয়া, রেজাউল করিম রেজা, শিশু মিয়া, কওছর রশীদ, আকমল হোসেন ভূইয়া, সৈয়দ জিতু মিয়া, রাসেল আহমদ, তফজ্জুল হোসেন, কামরুল বক্স, নাজমুল হক মেম্বার, রায়হান আহমদ, ছাত্রলীগ নেতা এস আর দুর্জয়, এমডি মুন্না প্রমূখ। সভায় গণমুখি বাজেট পেশ করায় সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানকে অভিনন্দন জানানো হয়।