Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৫ জুন, ২০১৬

''বন্য প্রাণি ও পরিবেশ বাচায় প্রকৃতি-বাচায় দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে কালেক্টরেট প্রাঙ্গন থেকে এক বণার্ঢ্য র‌্যালী বের করা হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার হবিগঞ্জ এর উপ পরিচালক মোঃ আব্দুর রউফ ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায়, বাপা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, এসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্ট হাসানুর রহমান, এডভোকেট মনসুর উদ্দিন
আহমেদ ইকবাল, কবি তাহমিনা বেগম গিনি প্রমুখ।

আলোচনা সভায় বিভিন্ন বক্তা বন্য প্রাণী ও পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জন সচেতনতা সৃষ্ঠির উপর গুরুত্বরোপ করেন। এছাড়া সাম্প্রতিককালে হবিগঞ্জে বেসরকারি উদ্যোগে শিল্পায়নের ফলে যাতে পরিবেশের ক্ষতি না হয় সেদিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন,প্রাকৃতিক সৌন্দর্য্যে সুষমামন্ডিত এ জেলার প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত হয় এমন কাজ থেকে বিরত থেকে শিল্পায়ন করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.