Sylhet Today 24 PRINT

সিলেটে তাবলীগ জামায়াত কর্মী হত্যায় স্ত্রীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক  |  ০৬ জুন, ২০১৬

সিলেট নগরীর চারাদিঘির পাড়ের সওদাগর টুলায় গত বছরের ১৮ মে তাবলীগ জামায়াত কর্মী মো. ইব্রাহিম খলিল হত্যা মামলায় নিহতের স্ত্রী  ফাতেহা মাশরুকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত পাশাপাশি তাকে  ১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বিচার-প্রক্রিয়া শেষ করে এক বছর ১৯ দিনের মাথায় আজ সোমবার (৬ জুন) আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন সিলেট মহানগর দায়রা জজ আদালত।

সোমবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আকবর হোসেন মৃদা এ রায় দেন। মামলার রাষ্ট পক্ষের আইনজীবী ছিলেন মহানগর আদালতের পিপি এডভোকেট মফুর আলী। তাকে সহযোগিতা করেন এডভোকেট ইসতিয়াক আহমদ চৌধুরী ও কবির আহমদ।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৭ মে দিবাগত রাতে (১৮ মে) সিলেট নগরীর চারাদিঘীর পাড় এলাকায় ইব্রাহিম আবু খলিল (৫৫) নামক এক বৃদ্ধকে জবাই করে খুন করা হয়। এ  সময় লুট হয় তার ঘরে থাকা ল্যাপটপ ও স্বর্ণ ।

এ ঘটনায় হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন তার স্ত্রী ফাতেহা মাশরুকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.