Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ১৩ ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

বানিয়াচং প্রতিনিধি |  ০৬ জুন, ২০১৬

বানিয়াচংয়ের ১৫টি ইউনিয়নের মধ্যে তৃতীয় ধাপের ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

সোমবার (৬ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যানগণকে শপথবাক্য পাঠ করান হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণকে শপথ করান ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার হবিগঞ্জ জেলা উপপরিচালক আবদুর রউফ, এলজিএসপি-২ প্রকল্পের ডিএস মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, ওসি অমূল্য কুমার চৌধুরী, আওয়ামী লীগ সভাপতি আমির হুসেন মাস্টার প্রমুখ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.