Sylhet Today 24 PRINT

মাধবপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি |  ০৭ জুন, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ মঙ্গলবার (৭ জুন) বিকেলে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী খোকন মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সুত্রে খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিকেলে উপজেলার মনতলা তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সফর আলীর ছেলে খোকন মিয়াকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ২০১০ সালে একটি মাদক মামলায় খোকন মিয়ার এক বছরের সাজা হয়। তারপর থেকে সে দীর্ঘদিন পলাতক ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.