Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বন্দুকযুদ্ধে আহত ৩০

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৭ জুন, ২০১৬

জগন্নাথপুরে দুই পক্ষের বন্দুক যুদ্ধে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ইফতারের পর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গ্রামের দুদু মিয়া ও শিপন মিয়ার মধ্যে পূর্ববিরােধের জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রায় আধঘন্টাব্যাপী সংঘর্ষে ২০ রাউন্ড গুলি বিনিময় হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষে আহত হন সুমন মিয়া, আজাদ মিয়া, মানিক মিয়া, আজাদুর রহমান, আব্দুল হাফিজ, জাবেদ মিয়া, মায়নউল্লাহ, জাহেদ আহমদ, নবাব মিয়া, মুক্তার মিয়া, শফিক মিয়াসহ অন্তত ৩০ জন। আহতদের জগন্নাথপুর ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.