Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ সংবাদদাতা  |  ০৮ জুন, ২০১৬

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফয়সল আহমেদ (৩৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুন) বেলা দেড়টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার গোলের হাওর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় এলাকার ফল ব্যবসায়ী বলে জানা যায়।

স্থানীয়রা জানান, মৌলভীবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফল ভর্তি একটি পিকআপ ভ্যান লস্করপুর এলাকায় পৌঁছলে সিলেটগামী একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফয়সল আহমেদ নামে ওই ফল ব্যবসায়ী নিহত হয়। এসময় সঙ্গে থাকা আলমগীর হোসনে নামে আরো একজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বজলুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.