Sylhet Today 24 PRINT

শেখঘাটে মাইক্রোবাস ধাক্কায় রিকশা চালকের মৃত্যু, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুন, ২০১৬

নগরীর শেখঘাটে মাইক্রোবাস চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। বুধবার বিকেলে শেখঘাট কাজির বাজার সেতুর মুখে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা বিক্ষোব্দ হয়ে কয়েকটি গাড়ি ভাংচুর করে ও সড়ক অবরোধ করে।

জানা যায়, কাজির বাজার সেতুর দক্ষিণ পাশ থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি পাশে দাঁড়িয়ে থাকা এক রিকশা চালককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই রিকশাচালকের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নামে জানা যায়নি।

এ ঘটনায় আহত দু'জনক ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, এই দুর্ঘটনার পর স্থানীয় জনতা বিক্ষোব্দ হয়ে সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাংচুর করে।

সিলেট কতোয়ালি থানার ওসি সুহেল আহমদ দুর্ঘটনায় একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.