Sylhet Today 24 PRINT

মাধবপুরে ডাকাত গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি |  ০৮ জুন, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ বুধবার উপজেলার মাধবপুর বাজারে অভিযান চালিয়ে ডাকাত আতাউর রহমান (৪৫) কে গ্রেফতার করেছে।

গোপন সুত্রে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) মাসুদজ্জামান ওইদিন বিকাল সাড়ে ৩টার দিকে মাধবপুর বাজারে অভিযান চালিয়ে আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের ঐওলিউর রহমানের ছেলে আতাউর রহমান কে গ্রেফতার করে।

এসআই মাসুদুজ্জামান জানান, ধৃত আতাউরের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.