Sylhet Today 24 PRINT

সিলেটে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসনের চার টিম

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুন, ২০১৬

পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও নিয়ন্ত্রনে রাখতে মাঠে নেমেছে জেলা প্রশাসন পরিচালিত ৪টি মনিটরিং টিম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজস্ব, শিক্ষা ও আইসিটি এবং অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেটের নেতৃত্বে টিমগুলো বুধবার দুপুর থেকে কার্যক্রম শুরু করেছে।

এই চার টিমে সংযোগ করা হয়েছে সিলেট চেম্বারের প্রতিনিধি, বিএসটিআই, পুলিশ-র্যা ব, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্য ও জেলা বাজার কর্মকর্তাকে।

অভিযানে প্রথম দিনে বুধবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ আমিনুর রহমানের নেতৃত্বে নগরী সংলগ্ন দক্ষিণ সুরমা ফলের আড়তে অভিযান চালানো হয়। এদিন নোংরা পরিবেশে খেজুর রেখে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফরহাদ অ্যান্ড মুরাদ ফলের দোকানে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম।

একই স্থানে জহিরুল স্টোরে অপরিচ্ছন্ন অবস্থায় কেক তৈরীর দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

এছাড়া হোসেন এন্টারপ্রাইজ নামক ফলের দোকানে ওজনে কম দেওয়ার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, আফসানা তাসলিম, সুরাইয়া আকতার লাকি, সাজ্জাদুল হাসান, র্যা ব-৯ এর সহকারি পুলিশ সুপার খায়রুল আলম প্রমুখ।

একই দিনে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে নগরীর রিকাবিবাজার পরিদর্শ করে মনিটরিং টিম। এসময় তার সঙ্গে ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট. আশরাফুল আলম, সিলেট চেম্বারের পরিচালক নুরুল ইসলাম ও বিএসটিআই এবং বাজার কমিটির প্রতিনিধি।  

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ বাজারে পন্য সামগ্রীর দাম ও মান সঠিক আছে কিনা যাচাই বাছাই করেন। এসময় ব্যবসায়ীদের মূল্য তালিকা ঝুলিয়ে রাখা ও পন্য সামগ্রীর মান ঠিক রাখার নির্দেশনা দিয়ে আসে অভিযানিক দল। অন্যথায় পরবর্তী অভিযানকালে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.