Sylhet Today 24 PRINT

ছাতকে অফিসার্স চয়েসসহ বাবা-ছেলে আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০১৫

সুনামগঞ্জের ছাতক উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে ১৩৮ বোতল মদসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, উপজেলার বাহদুরপুর গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (৪৫) ও তার ছেলে রকিব আলী (২৫)। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুণ অর রশীদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে বাহাদুরপুর গ্রামে পৃথক অভিযান চালানো হয়। এ সময় মুজিবুর রহমানের বাড়ি থেকে ৯৬ বোতল ও তার ছেলে রকিবের কাছ থেকে ৪২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধারসহ তাদের আটক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.