Sylhet Today 24 PRINT

সিলেটে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুন, ২০১৬

সিলেটে ট্রেনের নিচে কাটা পড়ে সাইদুর রহমান হিমেল (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান হিমেল উপজেলার কটালপুরের ফকিরপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে ওই কিশোর রেল লাইন ধরে হাঁটছিল। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে সে কাটা পড়ে।

খবর পেয়ে সকাল ৯টায় সিলেট রেলওয়ে জিআরপি থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ইয়ার আলীর নেতৃত্বে কিশোরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত কিশোরের বাবার বরাত দিয়ে সিলেট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, সে মানসিক প্রতিবন্ধী ছিল বলে তথ্য দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.