Sylhet Today 24 PRINT

শিল্পকলা’র সাংস্কৃতিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক  |  ০৯ জুন, ২০১৬

সিলেট জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্তের বিরুদ্ধে সংস্কৃতি কর্মীদের আনা অভিযোগ তদন্ত করতে ৩ সদস্য বিশিষ্ট কমিটি করেছেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিন।   

আজ বৃহস্পতিবার (৯ জুন) সকালে গঠিত এই কমিটিতে আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার  আরশ আলী, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ এবং জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম। এই কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত সোমবার বিকাল ৫ টায় সারদা হল সংলগ্ন সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে এক সভায় বিভিন্ন অভিযোগে সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্তের অপসারণের দাবি জানান সিলেটে সংস্কৃতিকর্মীরা।

এদিকে  জেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষকরা অসিতের অপসারণ দাবিতে প্রশিক্ষণ কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।  



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.