Sylhet Today 24 PRINT

‘সাঁড়াশি অভিযানে’ প্রথমদিনে সিলেট বিভাগ থেকে ১৬১ জন আটক

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুন, ২০১৬

সপ্তাহব্যাপী জঙ্গিবাদবিরোধী ‘সাঁড়াশি অভিযানের’ অংশ হিসেবে বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট বিভাগ থেকে ১৬১ জনকে আটক করা। এদের মধ্যে সিলেট জেলা থেকে ৩০ জন, মৌলভীবাজার থেকে ৪১ জন, সুনামগঞ্জ থেকে ৪২ জন ও হবিগঞ্জ থেকে ৪৮ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে জানান সিলেট জেলা পুলিশের এএসপি( গণামাধ্যম)  সুজ্ঞান চাকমা।

এদিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমতউল্লাহ জানিয়েছেন, মেট্টোপলিটন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে মহানগর উত্তর ও বাকি ৩ জন আসামিকে মহানগর দক্ষিণ এলাকার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। তবে এদের বিশেষ অভিযানে নয় বরং নিয়মিত অভিযানেই গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.