Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মার্চ, ২০১৫

সিলেট নগরীর দক্ষিণ সুরমাস্থ ঢাকা-জকিগঞ্জ সড়ক এলাকার হেলাল বস্কের বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল ও ১০ বোতল জেনোসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৯ এর একটি দল। আটককৃত মো. জামাল আহমদ (৩৮) সিলেটের জকিগঞ্জের গাগলাজুরের মৃত আশিক আলীর ছেলে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত জামালকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ এর অধিনায়কের পক্ষে এএসপি মো. জালাল উদ্দিন আহম্মদ এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.