নিজস্ব প্রতিবেদক | ১০ জুন, ২০১৬
শুক্রবার বিকেলে নগরীর জিন্দাবাজরে প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টা চালায় তিন যুবক। এসময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এই তিনজনকে আটক করে গণধোলাই দেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল পৌনে ৫ টার দিকে অটোরিকশা নিয়ে ৩ যুবক এসে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় জিন্দাবাজার ব্লু ওয়াটার শপিং সেন্টারের সামনে থেকে জনতা তাদের আটক গণধোলাই দেয় ও অটোরিকশাটি ভাংচুর করে। পরে জিন্দাবাজার পয়েন্ট থেকে পুলিশ এসে তাদের উদ্ধার করে কতোয়ালি থানায় নিয়ে যায়।
কতোয়ালি থানার এসআই শাহজাহান বলেন, ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় জনতা তিনজনকে আটক করে মারধর করছিলো। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।