Sylhet Today 24 PRINT

দুঃস্বপ্নের দিন কাটিয়ে এবার এডিসি পদে সাবেরা আক্তার

সাবেরা আক্তার দক্ষিণ সুরমার র দায়িত্ব গ্রহণের আগে দীর্ঘদিন সিলেটের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বরত ছিলেন। সাবেরা আক্তারের স্বামী কবি মাজহার মোশাররফ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মার্চ, ২০১৫

সাবেরা আক্তার। ছবি ফেসবুক থেকে সংগৃহিত

অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদন্নোতি পেয়েছ দক্ষিণ  সুরমার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেরা আক্তার, দেড় বছর আগে যিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। এডিসি হিসেবে সাবেরা আক্তার সিলেটেই যোগ দিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়ে নিজের দুঃস্বপ্নের দিন কাটিয়ে গত বৃহস্পিতবার থেকে  নতুন কর্মস্থলে যোগ দেন সাবেরা আক্তার। সিলেট জেলা প্রশাসকের কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

২০১১ সালের ৭ সেপ্টম্বরে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে যোগ দেন সাবেরা আক্তার। দক্ষিণ সুরমার ইউএনও'র দায়িত্ব গ্রহণের আগে তিনি দীর্ঘদিন সিলেটের সহকারী কমিশনার (ভূমি) ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে দায়িত্বরত ছিলেন। সাবেরা আক্তারের স্বামী কবি মাজহার মোশাররফ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেড নুরুল হক জানান, গত বুধবার জনপ্রশাসন মন্ত্রনালয় এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সাবেরা আক্তারকে পদোন্নতি দিয়ে সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়।

২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর হরতালের সময় মোটরসাইকেল আরোহী হয়ে দক্ষিণ সুরমায় কর্মস্থলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হন সাবেরা আক্তার। দীর্ঘদিন দেশের বাইরে থেকে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফেরেন সাবেক এই ইউএনও। দুর্ঘটনার শিকার হওয়ার পর থেকেই চিকিৎসার জন্য ছুটিতে ছিলেন সাবেরা আক্তার।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.