সিলেটটুডে ডেস্ক | ১০ জুন, ২০১৬
শুক্রবার বিকাল ৪টায় সারাদেশে গুম-খুন, গুপ্ত হত্যার প্রতিবাদে বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সভাপতি কমরেড আবুল হোসেনের নেতৃত্বে এক বিক্ষোভ সমাবেশ ও র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী বলেন, সারাদেশে সংখ্যালঘু, বুদ্ধিজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা সহ যেভাবে সাধারণ মানুষ খুন হচ্ছে এটা কোনভাবে মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে সরকার মুখে বড় বড় কথা বললেও কাজের কাজ কিছুই দৃশ্যমান দেখা যাচ্ছে না। এটা সরকারের বড় ধরনের একটা ব্যর্থতা। এ উত্তোরণ ঘটাতে না পারলে অদূর ভবিষ্যতে বড় ধরনের খেসারত দিতে হবে।
তিনি অনতিবিলম্বে গুপ্ত ঘাতকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড দ্বীনবন্ধু পার, জাতীয় শ্রমিক ফেডারেশ সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেন,সাংগঠনিক সম্পাদক অজিত দেবনাথ, সমাজকল্যাণ সম্পাদক মহিতোষ চৌধুরী প্রসাদ, যুব মৈত্রী মহানগর সভাপতি ইউসুফ আহমদ, আলমগীর হোসেন, এ এস এম মাছুম, যুব মৈত্রী সিলেট জেলা সভাপতি শামীম মজুমদার, ছাত্র মৈত্রী জেলা সভাপতি স্বপন দাস, সহ সাধারণ সম্পাদক মাছুদ রানা চৌধুরী, আহসান হাবীব খান, জয়ন্তী গোয়ালা, রকন উদ্দিন, ফেডারেশনের নেতা মোঃ জুয়েল মিয়া, মান্নান মিয়া, বিলাল মিয়া, নজরুল ইসলাম, রুমান মিয়া প্রমুখ।