Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ‘ভুয়া র‌্যাব কমান্ডার’ আটক

সিলেটটুডে ডেস্ক  |  ১০ জুন, ২০১৬

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার  ভারাউর এলাকা থেকে ভুয়া র‌্যাব কমান্ডার সেজে প্রতারণা করা একজনকে আটক করেছে র‍্যাব-৯  এর একটি দল।

শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিধানিক দল  এএসপি মোঃ হায়াতুন-নবী এর নেতৃত্বে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল করিম (৩৪) নামের ভুয়া র‍্যাব পরিচয়দানকারী ঐ প্রতারককে আটক কর।

আব্দুল করিমের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে। র‌্যাব পরিচয়ে সে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। অভিযুক্ত ব্যক্তির নামে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় একটি প্রতারণার মামলা আছে যার নং-১৬, ধারা-৪০৬/৪১৮/১০৯, তারিখ-১৩/০৩/২০১৬ইং।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ জানিয়েছে গ্রেফতারকৃত আসামীকে পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.