হবিগঞ্জ প্রতিনিধি | ১০ জুন, ২০১৬
চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের মারোরাচক গ্রামে মসজিদের ফান্ডের পাওনা ৪০ হাজার টাকাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সংঘর্ষে ১৬ জন আহত হয়েছে।
শুক্রবার(১০ জুন) রাত আনুমানিক সাড়ে আটটার সময় এ সংঘর্ষ বাঁধে।
স্থানীয় সূত্রে জানা যায়, মারোরাচক গ্রামের মসজিদের ক্যাশিয়ার জহুর আলীর কাছ থেকে একই গ্রামের সৈকত মিয়া মসজিদের ফান্ড থেকে ৪০ হাজার টাকা ধার নেন। সৈকত মিয়ার কাছে পাওনা টাকা চাইতে জহুর আলী গতকাল শুক্রবার গনেশ্বরপুর বাজারে গেলে তাদের মধ্যে বাক বিতণ্ডা সৃষ্টি হয়। তখন স্থানীয় মুরব্বিরা এ ঝগড়া মীমাংসা করে তাদের ২জনকে বাড়ি যেতে বলেন। বাড়ি যাওয়ার পথে সৈকত মিয়ার লোকজন জহুর আলী ও তার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়।
এ সংঘর্ষের খবর পেয়ে চুনারুঘাট থানার এস আই মলাই মিয়ার নেতৃত্বে একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় লোকজন সংঘর্ষে আহতদের উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের ভর্তি করার পর আশংকাজনক অবস্থায় ১২জনকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও ২ জন সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করেন।
আহতরা হলেন মোঃ আইয়ুব আলী (৩৫), মোঃ ইদ্রিস আলী (৪৫), মোঃ হাসান আলী( ৪৫), ফুল মিয়া (৩০), আঙ্গুরা খাতুন (৩৫), সার বানু (৩০), সৈকত মিয়া (৪৫), হালেমা খাতুন(৫০), গাজিউর রহমান(২৫), হরমুজা খাতুন(৫০), আব্দুল করিম(২২), মফিলা খাতুন(৬০), জাহাঙ্গীর মিয়া(৩৫), আব্দুল হাই (৩৮), আব্দুল রউফ(২০), মর্তুজ আলী(৫৫) হাসন আলী (৪৫)।
আহতদের দেখতে ৪নং পাইকপাড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ শামছুজ্জামান শামীম ও সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহেদ আলী মাস্টার আহতদের দেখতে চুনারুঘাট সদর হাসপাতালে এসে খোঁজ খবর নেন।