Sylhet Today 24 PRINT

নগরীতে চাঁদাবাজির মামলায় শিবির ক্যাডার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুন, ২০১৬

সিলেট নগরীর আম্বরখানা এলাকায় চাঁদাবাজি, হামলা ও লুটপাটের মামলায় শিবির ক্যাডার সাহিদুর রহমান রাফিকে গ্রেপ্তার করেছে কতোয়ালী থানা পুলিশ।

শুক্রবার (১০ জুন)   দিবাগত রাত ২টার দিকে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ গোয়াইটুলাস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।

ইলেকট্রিক( সাপ্লাই রোডে (বড় বাজারের গলির বিপরীতে) ‘সুরমা বাজারে’ চাদা দাবি, হামলা ও লুটের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ বলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিদুর রহমান রাফি ওরফে ইমনকে গ্রেফতার করা হয়েছে।
 
ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সুরমা বাজারে গত কয়েকদিন ধরে একদল সন্ত্রাসী দুই লক্ষ টাকা চাদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে গত বৃহস্পতিবার রাতে ১১টার দিকে হামলা চালায়। এসময় তারা ক্যাশ লুট করার চেষ্টা করে। দোকানের কর্মকর্তা-কর্মচারীদের বাধার মুখে ক্যাশ লুট করতে না পেরে সুরমা বাজারের ব্যবস্থাপক শাহ কাওসার আলম চৌধুরীর প্যান্টের পকেটে থাকা ৬০ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.