Sylhet Today 24 PRINT

দেশব্যাপী গুপ্তহত্যার প্রতিবাদে হবিগঞ্জে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি |  ১১ জুন, ২০১৬

সারাদেশে গুপ্তহত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবীতে হবিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পূজা উদযাপন পরিষদ, হবিগঞ্জ জেলা শাখা।

আজ শনিবার (১১ জুন) সকাল ১১টা ৩০ মিনিটে পূজা উদযাপন পরিষদ, হবিগঞ্জ জেলা শাখা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন পরিষদ, হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তুষার কান্তি মোদকের পরিচালনায় এডভোকেট পূর্নব্রত চৌধুরী বিভুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইস্কন হবিগঞ্জের অধ্যক্ষ উদয় গৌড়ী ব্রহ্মচারী, খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল রায়, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক শঙ্খ শুভ্র রায়, পূজা উদযাপন পরিষদ, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব, হিন্দু বৌদ্ধ , খৃষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, ডাঃ অসিত রঞ্জন দাশ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু, ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী ও পাবনার সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন কে নৃশংসভাবে হত্যাকরীদের শাস্তির দাবী করেন।  

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.