Sylhet Today 24 PRINT

গুপ্ত হত্যার প্রতিবাদে সিলেটে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০১৬

অতি সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের পুরোহিত, ধর্মগুরু, ধর্মযাজক এবং পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ পরিকল্পিত হত্যার প্রতিবাদে শনিবার (১১ জুন) সকাল ১১টায় নগরীর কোর্ট পয়েন্টে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট করতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নিরীহ মানুষদের গুপ্তহত্যা করা হচ্ছে। এসব হত্যাকাণ্ডের দায় সরকার ও প্রশাসন এড়াতে পারবে না। হত্যা, গুম বন্ধ না হলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

হত্যাকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক সকল মানুষের প্রতি অনুরোধ জানান।

অতি সম্প্রতি পাবনার সৎসঙ্গ আশ্রমের কর্মী নিত্যরঞ্জন পাণ্ডে, চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা আক্তার মিতু, দিনাজপুরের পুরোহিত গোপাল গাঙ্গুলি, নাটোরের খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজসহ গুম ও গুপ্তহত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পূজা পরিষদের উপদেষ্টা শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পূজা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, মহানগর শাখার সভাপতি অ্যাড. বিমান চন্দ্র দাস, ইসকন সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বীজ দাস গৌরাঙ্গ, জগদ্বুন্ধু মঠের অধ্যক্ষ বন্ধু প্রীতম ব্রহ্মচারী, ঐক্য পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাড, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, নিম্বার্ক আশ্রমের সভাপতি বিমলেন্দু দে নান্টু, মহানাম সেবক সংঘের সহ-সভাপতি মনোজ বিকাশ দেবরায়, খ্রিস্টান নেতা দীনেশ সাংমা, গীতা সংঘের প্রণব জ্যোতি মজুমদার, সৎসঙ্গ বিহারের জলি চন্দ, পুরোহিত ম-লীর অ্যাড. সন্তোষ ভট্টাচার্য্য, ঐক্য পরিষদ দক্ষিণ সুরমা শাখার সভাপতি সুবল চন্দ্র পাল, রাজনীতিবিদ ও মহানগর নেতা তপন মিত্র, ঐক্য পরিষদ মহানগর শাখার সম্পাদক প্রদীপ কুমার দেব, ছাত্র-যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাড. রঞ্জন ঘোষ, ‘সিলেট বিবেক’ সম্পাদক বিজয় কৃষ্ণ বিশ্বাস, মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ।

কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ অ্যাড, দিলীপ কুমার দাস চৌধুরী, রাজনীতিবিদ তুহিন কুমার দাস মিকন, ঐক্য পরিষদের কো-চেয়ারম্যান মি. রামেন্দ্র বড়ুয়া, সাবেক ব্যাংকার অম্বরীষ দত্ত, পূজা পরিষদ নেতা সুব্রত দেব, শ্যামল কান্তি ধর, বিভাবসু গোস্বামী, নন্দন পাল, নিরূপম চক্রবর্তী শুভ, শ্যামল কান্তি চন্দ্র, ব্রাহ্মণ পরিষদের সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী অর্পণ, ছাত্র-যুব ঐক্য পরিষদ জেলা শাখার সম্পাদক ধনঞ্জয় দাস ধনু, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক রকি দেব, সুমন দাস, বিধান কৃষ্ণ রায়, শ্রীশ্রী গোবিন্দ জিউর আখড়া, পাবনা আশ্রম অগ্নিবীর সিলেটসহ বিভিন্ন মঠ ও মন্দিরের পুরোহিত ও নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.