Sylhet Today 24 PRINT

মাধবপুরে নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ১১ জুন, ২০১৬

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামে নির্বাচনী সহিংসতায় দু’দল লোকের মধ্যে শুক্রবার বিকাল থেকে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১১জুন) ভোররাতে আহত ফারুক মিয়া(৩৫) হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়। ফারুক মিয়া খড়কি গ্রামের আলফু মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামের বিজয়ী মেম্বার মোনায়েম খান ও পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল হাইয়ের লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে শুক্রবার(১০জুন) জুম্মার নামায শেষে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৬০জন লোক আহত হয়।

খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুত্বর আহতদের মাধবপুর,সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি চিকিৎসা দেয়া হয়েছে।

এই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৬০জন আহত হয়। গুরুত্বর আহত ফারুক মিয়া(৩৫),মুর্শেদ মিয়া(৩২),জাবেদ খাঁন(১৭), আব্দুল মজিদ(৩৫), মারুফ খান ৫৫), মহিবুল খান(২৮), তৌহিদ মিয়া(৩৫), সামসুল আলম খান(৪০), আবুল ফয়েজ(৩২), রেজওয়ান খান(৩২), মোজাহিদ(৩০), হাবিবুর রহমান(৩০), ফুজাইল খাঁন(২০), মুত্তাকিন খান(১২), হীরা মিয়া(৩৫), আব্দুস ছাড়ার(৪০), সামিউল বারী(২৬), আব্দুল আলিম খান(২৬), বিল্লাল খান(১৯), মজিবুর রহমান(৩৪), আব্দুল কুদ্দছ(৪০), জুনায়েত মিয়া(২২),শামিম(১৯), জাহাঙ্গীর(২৫), জাহের মিয়া(৬৫), রুবেল মিয়া(২২), হুমায়ুন মিয়া(২৪), আবু বক্কর(২৫), রাজু দে(২২), ফারুক মিয়া(৩২), জুলহাস মিয়া(২৪), জসিম(৩০), জাফর মিয়া(৩৫), ইকবাল মিয়া(৩৫), কামাল মিয়া(১৯), হেলাল(২০), লোকমান(৩২), নুরউদ্দিন(৩২), কামাল খান(২৬), ছত্তার মিয়া(৪৫), রুমন মিয়া(১৮), লোকমান(১৭), সুজন(২৯), ইমরান(২০), হাদিস মিয়া(২২), দরছ মিয়া(৫২), মুক্তার মিয়া (১৬) কে মাধবপুর,সিলেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

থানার ওসি তদন্ত কে.এম আজমিরুজামান জানান-বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.