Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে প্রবাসীদের সংবর্ধনা

ওসমানীনগর প্রতিনিধি |  ১১ জুন, ২০১৬

শনিবার (১১ জুন) বিকালে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব কর্তৃক প্রবাসী আতিকুর রহমান লেবু ও দেলোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত আলী বলেছেন। তিনি বলেন, প্রবাসীরা এদেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখছেন। দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের সহযোগীতা রয়েছে।

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব মিলনাতয়নে প্রেসক্লাব সভাপতি এমএফ আলী ফয়েজের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান লেবু ও দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, সহ সভাপতি উজ্জ্বল ধর, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদ মো. কয়েছ মিয়া, সদস্য কবির আহমদ, নুরুল ইসলাম রাফি, গ্রামতলা যুবসংঘের সভাপতি আব্দুর রহমান, আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি আবদুন নূর প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.