Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত : দায়ীদের শাস্তির দাবিতে রোববার মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুন, ২০১৬

নগরীর টিলাগড় এলাকায় সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে 'সিলেটের সচেতন নাগরিকবৃন্দ' ব্যানারে এই কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে।

এই কর্মসূচী সফল করতে ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে।

গত মঙ্গলবার (৭ জুন) সকালে টিলাগড়ের মাদানীবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় সিলেটের স্কলার্স হোম (শাহী ঈদগাহ) এর প্রশাসনিক কর্মকর্তা অরজিৎ রায় (৫০) ও তাঁর স্ত্রী সিলেটের দক্ষিন সুরমাস্থ মহালক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা দাস (৪৫) নিহত হন। এতে আহত হয় তাদের স্কুল পড়ুয়া মেয়ঢে অরুণিমা রায় স্নেহা (১২)। প্রাইভেটকার ও অটোরিকশার সংর্ঘষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।

ফেসবুকের ইভেন্ট সূত্রে জানা যায়, ওই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা প্রাইভেটকারের চালক মোহাম্মদ মিনুকে ধরে পুলিশে সোপর্দ করে। কিন্তু মোহাম্মদ মিনুকে ঐদিন বিকেলে পুলিশ ছেড়ে দেয়। মিনুর বিরুদ্ধে পুলিশ মামলা নিচ্ছে না বলেও অভিযোগ নিহতের পরিবারের।

মোহাম্মদ মিনুর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববারের মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.