Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি |  ১১ জুন, ২০১৬

শায়েস্তাগঞ্জ সুদিয়াখলা গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধিতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। 

শনিবার (১১ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেশীয় অস্ত্র নিয়ে একই গ্রামের আব্দুল গফুর ও আক্কাছ মিয়ার মধ্যে বিরোধ শুরু হয়। এ ঘটনায় উভয় পক্ষের নারী শিশুসহ প্রায় ১০জন আহত হয়েছে।

জানা যায়, আব্দুল গফুর ও আক্কাছ মিয়ার পূর্ববর্তী জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গতকাল তারা সংঘর্ষে জড়িয়ে পরেন।
এ সংঘর্ষে আহতদের তাদের স্বজনরা হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন, শুভ (১৩), মাহী (১৬), আব্বাস (৫৫), রহিমা (২৫), শাওন (১২) গফুর (৫০)।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.