বড়লেখা প্রতিনিধি | ১৪ মার্চ, ২০১৫
শঙ্কামুক্ত জীবন ও নিরাপদে পরীক্ষা দেওয়ার দাবিতে ১৪ মার্চ শনিবার সকাল ১১টায় বড়লেখায় নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ ও বড়লেখা ডিগ্রি কলেজসহ উপজেলার সকল কলেজে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মানবন্ধনে একাত্মতা ঘোষণা করে বড়লেখা প্রেসক্লাবসহ নান সামাজিক, সাংস্কিৃতিক সংগঠন। ঘন্টাব্যাপি মানবন্ধনে বক্তব্য রাখেন নারীশিক্ষা একাডেমী এন্ড ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ, উপাধ্যক্ষ এ.কে.এম হেলাল উদ্দিন, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাওছার হোসেন, অধ্যাপক বিধান চন্দ্র দাস, জায়েদ আহমদ, নিয়াজ উদ্দিন প্রমুখ।