Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হলেন রোমান

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১২ জুন, ২০১৬

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান পদে ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শহিদুর রহমান রোমানকে প্যানেল-১ এবং উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনের আদেশ প্রদান করেছে উচ্চ আদালতের একটি  বেঞ্চ।
 
ভাইস-চেয়ারম্যান শোহাম্মদ শহিদুর রহমান রোমান আদালতে সুনির্দিষ্ট নির্দেশনা চেয়ে একটি আবেদন (এপ্লিকেশন ফর ডাইরেকশন) করলে গত ৮ জুন  বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি এ,কে,এম শহীদুল হকের দ্বৈত বেঞ্চ শোনানি শেষে এই আদেশ প্রদান করেন।
 
গত ১৮ মে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি এ,কে,এম শহীদুল হকের দ্বৈত বেঞ্চ গত ৫ মে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড.জুলিয়া মঈন স্বাক্ষরিত ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানপদে জাহানারা বেগম শ্যামাকে নিয়োগ ও উপজেলা পরিষদের প্যানের গঠনের যে আদেশ দিয়েছেন তা ৩মাসের জন্য স্থগিতাদেশ প্রদান করেন। এবং সংশ্লিষ্টদের ৩ সপ্তাহের মধ্যে  উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানপদে জাহানারা বেগম শ্যামার নিয়োগ ও পরিষদের প্যানেল গঠনের আদেশকে কেন বে-আইনী ও অবৈধ ঘোষণা করা হবেনা তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।

আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার বিচারপতির বরাবরে গত ৯জুন ব্যাকেট এর জন্য আবেদন করলে চেম্বার জজ মীর্জা হোসাইন হায়দার  হাইকোর্টের রায় বহাল রাখেন।

উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান  মোহাম্মদ শহিদুর রহমান রোমান গত ১৪ মে উচ্চ আদালতে এই রীট আবেদন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.