Sylhet Today 24 PRINT

সাঁড়াশি অভিযান : ৩য় দিনে সিলেটে ১৫ জামায়াত ক্যাডারসহ আটক ৬৬

নিজস্ব প্রতিবেদক  |  ১২ জুন, ২০১৬

দেশব্যাপী জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে শনিবার দিবাগত মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত সিলেট জেলা ও মহানগর এলাকায় জামায়াত মোট ৬৬ জনকে আটক করেছে পুলিশ।

জেলা পুলিশের এএসপি(মিডিয়া) সুজ্ঞান চাকমা সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৬ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ১৩ জন জামায়াত কর্মী। এই ১৩ জনের মধ্যে ৫ জন জামায়াত-শিবিরের দুর্ধর্ষ সন্ত্রাসী বলে জানা যায়। তবে কারো নাম জানায় নি পুলিশ।

সিলেট মহানগর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, মহানগর এলাকা থেকে এ দিন মোট ২০ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ২ জন শিবির কর্মী।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর এক গুপ্তহত্যা ঘটিয়ে আতংক সৃষ্টি করায় বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে দেশজুড়ে সপ্তাহব্যাপী জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ।

অভিযানের প্রথম দিনে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত লেট বিভাগ থেকে ১৬১ জনকে আটক করা। এদের মধ্যে সিলেট জেলা থেকে ৩০ জন, মৌলভীবাজার থেকে ৪১ জন, সুনামগঞ্জ থেকে ৪২ জন ও হবিগঞ্জ থেকে ৪৮ জনকে আটক করা হয়।

এর পর শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত সিলেট রেঞ্জের সিলেট জেলা থেকে ২৬ জনকে আটক করা হয়, যার মধ্যে ছিল ৮ জন জামায়াত কর্মী। এছাড়া সুনামগঞ্জ জেলা থেকে ৪ জামায়াতকর্মীসহ ২৪ জন, হবিগঞ্জ জেলা থেকে ২ জামায়াতকর্মীসহ ২৯ জন ও মৌলভীবাজার থেকে ৬ জামায়াত কর্মীসহ ৩০ জনকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.