Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৯

বানিয়াচং প্রতিনিধি  |  ১২ জুন, ২০১৬

দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযানে বানিয়াচংয়ে ওয়ারেন্টভুক্ত, নিয়মিত মামলা ও সন্দেহভাজন হিসেবে  ৯ জন আসামিকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।

শনিবার দিবাগত মধ্যে রাত থেকে রোববার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসমিরা হল- বানিয়াচং উপজেলার গুনই গ্রামের সাবাব উল্লাহর পুত্র নুরুল আমিন (৩২),একই গ্রামের নুরুল মিয়ার পুত্র সামসুল আলম (২৮),আ:সাত্তার মিয়ার পুত্র মাসুক উল্লাহ (৪৫),হাজির মিয়ার পুত্র জাহাঙ্গির মিয়া (৩৮),ছান্দ আলীর পুত্র গনি মিয়া (২৬),সুজাতপুর গ্রামের সাবাজ আলীর পুত্র এখলাস মিয়া (২৪),ইসবপুর গ্রামের আ:নুর মিয়ার পুত্র ময়না মিয়া (৩২),হাজিরপুর গ্রামের খলিল মিয়ার পুত্র আজাদুল মিয়া (২৫) ও বানিয়াচং মহব্বতখানির আক্কল মিয়ার পুত্র সাকিব মিয়া (১৯)।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী আসামি গ্রেফতারের কথা স্বীকার করে জানান,উল্লিখিত আসামিদেরকে কোর্টে চালান দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.