Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ থেকে জেএমবি সদস্যসসহ আটক ২৭

নিজস্ব প্রতিবেদক |  ১২ জুন, ২০১৬

জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে হবিগঞ্জ থেকে সন্দেহভাজন এক জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। হবিগঞ্জের লাখাই উপজেলা থেকে আটক জঙ্গি সদস্য মশিউর রহমানকে আটক করা হয়। শনিবার রাতের অভিযানে পুরো জেলা মোট ২৭ জনকে আটক করে পুলিশ।

এছাড়া শনিবার রাতের সাঁড়াশি অভিযানে সুনামগঞ্জ থেকে ২৭ ও মৌলভীবাজার থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১১ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী।

হবিগঞ্জের লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, শনিবার রাতে উপজেলার বামাই গ্রামের মোমেন হোসেনের ছেলে মশিউর রহমানকে আটক করা হয়। সে জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.