Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০১৬

মৌলভীবাজার সদর উপজেলার খালিশপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ফয়জুর রহমান (৬০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালক আব্দুল কালাম (৩৩)।

রবিবার রাতে শহরের রাজা মিয়া সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজার মডেল থানার এসআই লাইলাতুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খালিশপুর এলাকার রাজা মিয়া সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধান লোড করা হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা এসে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা যাত্রী ফয়জুর রহমানের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.